বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

লাকড়ি কুড়াতে গিয়ে যাদুকাটায় যুবক নিখোঁজ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: তাহিরপুরে যাদুকাটা নদীতে লাকড়ি কুড়াতে গিয়ে বারকি নৌকা ডুবে মো. হাসিনুর মিয়া (২৮) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। তিনি উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের টেকেরগাঁও গ্রামের আক্কাছ আলীর ছেলে।

শুক্রবার (১৮ জুন) দুপুরে ঘাগটিয়া এলাকা সংলগ্ন যাদুকাটা নদীতে বারকি নৌকা দিয়ে লাকড়ি ধরতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বেলা ৩টার দিকে ৭-৮ বছরের দুই শিশুকে সঙ্গে নিয়ে যাদুকাটা নদীতে বারকি নৌকা নিয়ে লাকড়ি আনতে যান হাসিনুর মিয়া। লাকড়ি নিয়ে ফেরার পথে আকস্মিকভাবে নৌকা ডুবে তলিয়ে যান তিনি। পরে নৌকায় থাকা অপর দুই শিশুকে মাঝ নদীতে ডুবতে দেখে পর্যটকবাহী একটি নৌকা এসে তাদের উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য মনির উদ্দিন বলেন, যাদুকাটা নদীতে লাকড়ি আনতে গিয়ে যুবক নিখোঁজ হওয়ার বিষয়টি নদীর পাড় থেকে লোকজন আমাকে জানিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com