রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

বাহুবলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাজল বৈদ্য (৩৫) নামের এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যুবরণ করেছে। সোমবার বিকাল ৩টার দিকে উপজেলার গোহারুয়া গ্রামে বিদ্যুৎ সংযোগ ওয়ারিংকালে সে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুবরণ করে।

কাজল বৈদ্য উপজেলার সদর ইউনিয়নের পূর্ব জারিয়া গ্রামের কাছামন বৈদ্যের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকালে উপজেলার গোহারুয়া গ্রামের ছোয়াব উল্লা মেম্বারের বাড়িতে বিদ্যুতের ওয়ারিং কাজ করছিল কাজল বৈদ্য। কাজ করার মাঝে সে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরে। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মুঠোফোনে কথা বললে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান কাজল বৈদ্যের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com