বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

পাপুলের আসনে আওয়ামী লীগের নুরউদ্দিন চৌধুরীর জয়

লক্ষীপুর প্রনিতিধি : লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরউদ্দিন চৌধুরী নয়ন। সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপনির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে ঘোষিত ফলাফলে দেখা গেছে, নৌকা প্রতীক নিয়ে নুরউদ্দিন চৌধুরী পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৫৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী শেখ মোহাম্মদ ফায়িজ উল্যাহ লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৮৬৮ ভোট। নুরউদ্দিন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

কুয়েতে মানব ও অর্থ পাচারের দায়ে লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র এমপি কাজী শহিদ ইসলাম পাপুলের চার বছরের সশ্রম কারাদণ্ড দেয় দেশটির আদালত। পাপুল ফৌজদারি অপরাধে দণ্ডিত হওয়ায় ২২শে ফেব্রুয়ারি আসনটি পদ শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে জাতীয় সংসদ সচিবালয়। এরপর নির্বাচনের উদ্যোগ নিয়ে নির্বাচন কমিশন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com