শনিবার, ২০ জুন ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

‘৫ এমপির পক্ষ নিয়ে ডিও লেটার দিলেন, আমাকে এতটুকু জানালেন না’

তরফ নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে নিজের বড় কোনো মতবিরোধ নেই বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তবে সুনামগঞ্জের পাঁচজন এমপি পক্ষ নিয়ে আবদুল মোমেন রেলমন্ত্রীকে যে ডিও লেটার দিয়েছেন, সেটা উচিত হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আরও বলেন, পররাষ্ট্রমন্ত্রীর কাজ বিশ্বব্যাপী। আর আমার কাজ গ্রামমুখী। পানি পয়োনিষ্কাশন নিয়ে আমার কাজ। দুজনের মধ্যে কাজের মিল নেই। আমরা দুজনেই ভালো বন্ধু।

সুনামগঞ্জ থেকে ছাতক পর্যন্ত একটি রেললাইন নির্মাণের রুট নির্ধারণ নিয়ে পরিকল্পনামন্ত্রীর সঙ্গে টানাপোড়েন চলছে পররাষ্ট্রমন্ত্রীর। এ নিয়ে দুজনেই ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস দিয়েছেন।

চলমান টানাপোড়েনের মধ্যে মঙ্গলবার সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে পরিকল্পনামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘আমরা দুজনেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করছি। তবে দুজনের মধ্যে বড় কিছু হয়নি। এলাকাভিত্তিক মাঝেমধ্যে টানাপোড়েন হয়।’

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘সুনামগঞ্জে ছয়জন এমপি আছেন। কিন্তু তিনি পাঁচজন এমপির পক্ষ নিয়ে রেলমন্ত্রীকে আধা সরকারি পত্র (ডিও) দিয়েছেন। অথচ উনি আমার সঙ্গে এতটুকু কথা বললেন না। ওনার জায়গায় অন্য কেউ হলে আমাকে ফোন দিতেন। আমাকে জিজ্ঞেস করতেন, কী ব্যাপার, তোমার এলাকার পাঁচজন এমপি আমার কাছে এল কেন? যাই হোক, মিস ইনফরমেশন হয়ে গেছে। আমরা দুজনেই ভালো বন্ধু।’

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com