রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

বকশীগঞ্জে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাস, জঙ্গীবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা দূরীকরণে ইমামদের করণীয় বিষয়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন বকশীগঞ্জ কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার দুপুরে সরকারি ভোকেশনাল ইনস্টিটিউট এর মিলনায়তনে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইমাম সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম স¤্রাট, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মোশারফ হোসেন, মডেল কেয়ারটেকার মওলানা এনায়েত উল্লাহ, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ , মুফতী মোহাম্মদ আলী প্রমুখ।

ইমাম সম্মেলনে সন্ত্রাস , জঙ্গীবাদ বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, মসজিদের খোতবায় বয়ানের মাধ্যমে মুসল্লিদের এই বিষয়ে আলোচনা করা, যে কোন সরকার বিরোধী গুজবে কান না দিতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, ছোটখাট সামাজিক সমস্যা সমাধানে ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com