রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

বকশীগঞ্জে বৃদ্ধ বাবার মৃত্যু শোকে মেয়ের মৃত্যু!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বৃদ্ধ বাবার মৃত্যুর শোকে দুই ঘন্টা পর মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার সকালে হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে বকশীগঞ্জ পৌর এলাকার মাঝপাড়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাঝপাড়া গ্রামের ৮০ বছরের হেদু খা বার্ধ্যকজনিত কারণে বুধবার সকাল ৮ টায় নিজ বাড়িতে মারা যান। তার মৃত্যুর ঘটনায় মেয়ে আকলিমা বেগম (৫০) শোকে স্তব্ধ হয়ে পড়েন। কয়েকবার সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি। এক পর্যায়ে বাবার মৃত্যুর শোক সইতে না পেরে দুই ঘন্টা পর মৃত্যুর কোলে ঢলে পড়েন মেয়ে আকলিমা বেগম। বাবা মেয়ের এমন মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com