রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

গণটিকাদানের অনলাইন নিবন্ধন পুনরায় শুরু

তরফ নিউজ ডেস্ক : করোনা ভাইরাসের গণটিকাদান অনলাইন নিবন্ধন আজ থেকে পুনরায় শুরু হয়েছে। তবে অগ্রাধিকার ভিত্তিতে তিন ক্যাটাগরির লোকজন এই নিবন্ধন করতে পারবেন। তিন ক্যাটাগরির মধ্যে মেডিকেল শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেকল সদস্য বাদ পড়েছিলেন তারা এখন নিবন্ধন করতে পারবেন। এছাড়া আগামী সোমবার থেকে প্রবাসী কর্মীরা নিবন্ধন করতে পারবেন। তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, গত ২৭শে জানুয়ারি করোনা ভাইরাসের গণটিকাদানের নিবন্ধন শুরু হয়। পরে ভারতের সেরাম ইনস্টিটিউট টিকা সরবরাহ বন্ধ করে দেয়। ফলে টিকা সংকটের কারণে গত ২রা মে অনলাইন নিবন্ধন স্থগিত করা হয়।

ওই দিন পর্যন্ত ৭২ লাখ ৪৮ হাজার ৮৩৯ জন টিকার নিবন্ধন করেছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com