সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বকশীগঞ্জে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ২০২০-২০২১ অর্থবছরের খরিপ-২/২১-২২ মৌসুমের উফশী ও হাইব্রিড রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে শনিবার দুপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উদ্যোগে সাধুরপাড়া ইউনিয়নের ১১০ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার কার্যালয় সংলগ্ন মাঠে সার ও বীজ বিতরণকালে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, উপসহকারী কৃষি কর্মকর্তা সাদিকুল ইসলাম প্রমুুখ উপস্থিত ছিলেন।

৭০ জন কৃষককে ৩০ কেজি সার ও দুই কেজি করে হাইব্রিড ধান এবং ৪০ জন কৃষককে ২০ কেজি সার ও ৫ কেজি উফশী ধানের বীজ বিতরণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com