বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

করোনাভাইরাস: একদিনে এযাবৎকালের সর্বোচ্চ ১৫৩ জনের মৃত্যু

তরফ নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও ১৫৩ জন মারা গেছেন। করোনায় এক দিনে দেশে এটাই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। এ নিয়ে মোট মারা গেছেন ১৫ হাজার ৬৫ জন। গতকাল ১৩৪ জন ও গত পরশু ১৩২ জন মারা গিয়েছিলেন।

গত বৃহস্পতিবার করোনায় দ্বিতীয় সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যু হয়েছিল।

এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় আরও ৮ হাজার ৬৬১ জনের করোনা শনাক্ত হয়েছে যা একদিনে সর্বোচ্চ শনাক্ত। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৯ লাখ ৪৪ হাজার ৯১৭ জনের।

আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৯ হাজার ৮৭৯টি নমুনা পরীক্ষা করে আরও ৮ হাজার ৬৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৮ দশমিক ৯৯ শতাংশ। এর আগে, গতকাল শনাক্তের হার ছিল ২৭ দশমিক ৩৯ শতাংশ ও গত পরশু ছিল ২৮ দশমিক ২৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৯৮ জন। মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৩৩ হাজার ৮৯৭ জন।

আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৫৩ জনের মধ্যে ৯৬ জন পুরুষ ও ৫৭ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে তিন জনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, ১১ জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ২৪ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ৪৫ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ৭০ জন।

গত একদিনে সর্বোচ্চ ৫১ জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। এর পর ঢাকা বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ জনের মৃত্যু হয়েছে। বরিশাল ও সিলেট বিভাগে এদিন সবচেয়ে কম যথাক্রমে তিন জন ও দুই জনের মৃত্যু হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com