বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বাসভবনে হামলা চালিয়ে হাইতির প্রেসিডেন্টকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোরসে এক হামলায় নিহত হয়েছেন। তার ব্যক্তিগত বাসভবনে এই হামলা চালানো হয়। দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ক্লদে যোসেফ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার বিবিসি অনলাইনে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

ক্লদে যোসেফ বলেছেন, রাজধানী পোর্ট অব প্রিন্সে প্রেসিডেন্টের বাসভবনে স্থানীয় সময় রাত একটার দিকে সশস্ত্র হামলাকারীরা হামলা চালায়। তাদের কাউকে এখনো চিহ্নিত করা যায়নি। জানা গেছে, এই হামলায় ফার্স্ট লেডি আহত হয়েছেন।

অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী বলেছেন, ‘রাষ্ট্রের কার্যক্রম যাতে থেমে না থাকে সেজন্য সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’

মিশেল মার্টেলি পদত্যাগ করার পর ২০১৭ সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট পদে আসীন হন জোভেনেল মোরসে (৫৩)।

মোরসের বিরুদ্ধে দুর্নীতির বহু অভিযোগ ছিল। তার বিরুদ্ধে সহিংস অনেক বিক্ষোভও হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com