বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বাংলাদেশ থেকে অনির্দিষ্টকাল ফ্লাইট নিষিদ্ধ করল ওমান

তরফ নিউজ ডেস্ক : বাংলাদেশসহ ২৪টি দেশ থেকে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট নিষিদ্ধ করেছে ওমান।

ওমান সরকারের উদ্ধৃতি দিয়ে আজ বৃহস্পতিবার পিটিআই জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত দেশগুলো থেকে ফ্লাইট বন্ধ থাকবে।

প্রতিবেদনে বলা হয়েছে, নভেল করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তালিকায় দক্ষিণ এশিয়া থেকে বাংলাদেশের পাশাপাশি ভারত, পাকিস্তানের নাম দেখা গেছে।

বাকি দেশগুলোর মধ্যে আছে যুক্তরাজ্য, তিউনিসিয়া, লেবানন, ইরান, ইরাক, লিবিয়া, ব্রুনাই, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ইথিওপিয়া, সুদান, তানজানিয়া, দক্ষিণ আফ্রিকা, ঘানা, সিয়েরা লিওন, নাইজেরিয়া, গিনি, কলম্বিয়া, আর্জেন্টিনা এবং ব্রাজিল।

বাংলাদেশসহ কয়েকটি দেশ থেকে যাত্রী পরিবহনে ওমান সেই ২৪ এপ্রিল প্রথম নিষেধাজ্ঞা জারি করে। এখন আরও কয়েকটি দেশ যুক্ত করে অনির্দিষ্টকালের জন্য করা হল।

বুধবার দেশটিতে ১ হাজার ৬৭৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। মোট শনাক্ত ২ লাখ ৮০ হাজার ২৩৫ জন।

নতুন রোগটিতে ওমানে এখন পর্যন্ত ৩ হাজার ৩৫৬ জন মারা গেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com