বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

মৌলভীবাজারে ১১৬ জনকে ৫৯ হাজার টাকা অর্থদন্ড, আটক ১৮

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে লকডাউন ও কঠোর বিধিনিষেধের ১১তম দিনে ১১৬ জনকে ৫৯ হাজার ৬৫০ টাকার অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ১৮ জনকে সাময়িক আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এছাড়াও জেলার সকল উপজেলায় স্বাস্থ্যবিধি মানাতে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যহত ছিল।

রোববার (১১ জুলাই) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলা সদর উপজেলা সহ অন্যন্য উপজেলা গুলোতে ভ্রাম্মমাণ আদালত পরিচালিত হয়েছে। জেলা প্রসাশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সহকারী কমিশনার (ভৃমি)বৃন্দ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন। মৌলভীবাজার জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান জানান, জেলার সকল উপজেলার বিভিন্নস্থানে আইন অমান্য করে শপিংমল, মার্কেট খোলা রাখা, গণপরিবহন ও সিএনজি চলাচল, স্বাস্থ্যবিধি না মেনে বাহিরে অবস্থান করায় ১১৬ ব্যক্তিকে অর্থদন্ড প্রদান ও আদায় করা হয় এবং ১৮ জন ব্যক্তিকে আটক করা হয়। জেলায় করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ও লকডাউনের কঠোর বিধিনিষেধ মানাতে মানাতে এমন অভিযান চলমান থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com