বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বকশীগঞ্জে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেলেন পরিবহন শ্রমিকরা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে চলমান কঠোর লকডাউনের কারণে ক্ষতিগ্রস্ত বাস ট্রাক শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের সহযোগিতায় সোমবার দুপুর ১২ টায় বকশীগঞ্জ সরকারি ভোকেশনাল মাঠে ১৩৮ জন পরিবহন শ্রমিকের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেককে ১০ কেজি চাল, এক কেজি আলু, সয়াবিন তেল, লবন ও ডাল দেওয়া হয়।

ত্রাণ সামগ্রী বিতরণকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা , সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন প্রমুখ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com