মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বাহুবলে যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: শিল্প খাতের সফল আইকন যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাহুবলে স্মরন সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বাদ আছর উপজেলার মিরপুর বাজারে করাঙ্গীনিউজ এর আঞ্চলিক কার্যালয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

যুগান্তর স্বজন সমাবেশ এর সভাপতি শামীম আহমেদের সভাপতিত্বে যুগান্তরের বাহুবল প্রতিনিধি সিদ্দিকুর রহমান মাসুমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন স্থরের লোকজন।

উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ঘোলডুবা এমসি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা আল হোসাইন।

এ সময় বক্তারা বলেন, একটি বিপ্লবের নাম বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। জীবনের প্রতিটি ক্ষেত্রে রেখেছেন সফলতার স্বাক্ষর। যৌবনে অস্ত্র হাতে ১৯৭১ সালে দেশমাতৃকার মুক্তিসংগ্রামে ঝাঁপিয়ে পড়েন রণাঙ্গনের প্রথম সারির এই যোদ্ধা। আর স্বাধীনতার পর দেশের অর্থনৈতিক মুক্তির জন্য শুরু করেন নতুন যুদ্ধ।

তার মালিকানাধীন যমুনা ফিউচার পার্ক এশিয়ার সবচেয়ে বড় শপিংমল। এছাড়াও রয়েছে ৪২টি শিল্প কারখানা।

দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ এই কণ্ঠস্বর আজীবন, নির্দ্বিধায় কালোকে কালো ও সাদাকে সাদা বলে গেছেন। রক্তচক্ষুর ভয়ে নীতি থেকে কখনো একচুলও পিছপা হননি। দেশকে নিয়ে বিশাল স্বপ্ন ছিল তার। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই চিরনিদ্রায় শায়িত হন তিনি।

সবাইকে শোকের সাগরে ভাসিয়ে গত বছরের (২০২০) এই দিনে (১৩ জুলাই) চিরবিদায় নেন আপসহীন এই যোদ্ধা। করোনার সঙ্গে প্রায় এক মাসের যুদ্ধে শেষ পর্যন্ত হার মানেন সাহসের এই বাতিঘর।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com