মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

মিঠাপুকুরে ২ বাসের সংঘর্ষে নিহত ৫

রংপুর প্রতিনিধি : রংপুরের মিঠাপুকুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।

রোববার (১৮ জুলাই) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের বলদিপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতের পরিচয় জানা যায়নি। আহতদের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বলদিপুকুর এলাকায় ঢাকা থেকে রংপুরগামী  সেলফি পরিবহন ও রংপুর থেকে ঢাকাগামী জোয়ানা পরিবহনের বাস দু’টির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সেলফি পরিবহনের চালকসহ ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। এসময় আহত হন দুই বাসের অন্তত ২০ যাত্রী। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে।

এদিকে দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সড়কের দুই দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় ঘণ্টাখানেক পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল শুরু হয়।

রংপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক একেএম সামসুজ্জোহা বিষয়টি নিশ্চিত করেছেন।

রংপুরের সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল)  মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই বাসের সংঘর্ষে একটি মেয়েসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।  ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com