বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

মৌলভীবাজারে লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসনের প্রচারণা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারে লকডাউন ও কঠোর বিধিনিষেধ মানাতে মাঠে রয়েছে জেলা প্রশাসন । ঈদ পর সরকার ঘোষিত লকডাউন ও কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন শনিবার (২৪ জুলাই) জেলা প্রশাসনের উদ্যোগে শহরের বিভিন্ন সড়ক ও হাট বাজার এলাকায় জনসচেতনতামূলক প্রচারনা চালানো হয়।

মৌলভীবাজার জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের সার্বিক দিক নির্দেশনায় মৌলভীবাজার সদর উপজেলা সহ সব উপজেলায় প্রচারণার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্মমাণ আদালত ও জনসচেতনতামূলক প্রচারনায় অংশ নেন জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।

এছাড়াও পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী, বাংলাদেশ বর্ডারগার্ড (বিজিবি) ও আনচার বাহিনীর সদস্যরা স্বাস্থ্যবিধি মানাতে তৎপর ছিল।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে ও সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে জেলা প্রশাসন মাঠে তৎপর রয়েছে।

এছাড়াও প্রয়োজন ছাড়া অযথা কেউ বাসা-বাড়ি থেকে বের না হওয়ার পরার্মদেন। এবং জনসাধারণকে সরকার নির্ধারিত লকডাউন ও কঠোর বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com