বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

পাঁচ হাজার টাকার জন্য বড় ভাইকে খুন!

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ): নবীগঞ্জ উপজেলার ১ নং বড় ভাকৈর পশ্চিম ইউপির মৃত গিরিন্দ্র দাশের ছেলে গপেন দাশ (৩৪) মাত্র ৫ হাজার টাকার জন্য তার বড় ভাই গৌরাঙ্গ দাশকে খুন করেছে বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করা যায়নি।

সোমবার (২৬ জুলাই) সকাল ১০টায় উপজেলার ১নং বড় ভাকৈর ইউনিয়নের হলিমপুর গ্রামের পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ জানান, দুই ভাইয়ের মধ্যে টাকা নিয়ে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে সংর্ঘষ সৃষ্টি হয়। অতঃপর বড় ভাই গৌরাঙ্গ দাশ ছোট ভাই গপেন দাশকে গালে চর দেয়ায় ছোট ভাই রেগে গিয়ে ধাক্কা মারে তার বড় ভাইকে মাটিতে পেলে দেয়। পরে অজ্ঞান অবস্থায় আশেপাশের লোকজন তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। প্রাথমিক ভাবে থানায় রিপোর্ট করা হলে পুলিশ নিহত ব্যক্তিকে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আসামিকে আটকের চেষ্টা চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com