মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বাহুবলে বিধিনিষেধ অমান্য করায় ৮ ব্যক্তিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ অমান্য করায় হবিগঞ্জের বাহুবলে ৮ ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত বাহুবল উপজেলার বাহুবল বাজার, মৌচাক, মিরপুর বাজার, চলিতাতলা, ডুবাঐ বাজার, পুটিজুরী বাজার এবং দিগাম্বর বাজারে স্বাস্থ্যবিধি প্রতিপালনে সেনাবাহিনীর সহায়তায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় যথাযথ স্বাস্থ্যবিধি না মানায় মিরপুর বাজারের চার ব্যক্তিকে মোট ৪০০ টাকা জরিমানা করা হয়। দণ্ডাদেশগুলো প্রদান করেন  উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার।

অন্যদিকে যথাযথ স্বাস্থ্যবিধি না মানায় এবং নির্দেশনা অমান্য করে ব্যবসা পরিচালনা করায় বাহুবল বাজার এবং মিরপুর বাজারের চার ব্যক্তিকে মোট ১৪০০ টাকা জরিমানা করা হয়। দণ্ডাদেশগুলো প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com