বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

লাকসামে বাস-অটোরিক্সা সংঘর্ষে নিহত ২ আহত ৩

লাকসামে দুর্ঘটনায় দুমড়ে মুছড়ে যাওয়া অটোরিক্সা

আরিফুর রহমান স্বপন, লাকসাম (কুমিল্লা) : লাকসামে নোয়াখালীগামী হিমাচল বাসের সাথে লাকসামগামী যাত্রীবাহী নাম্বার বিহীন সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সার ২ যাত্রী নিহত ও ৩ যাত্রী আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের উত্তরদা ইউপির চন্দনা বাজার নামকস্থানে।

নিহতরা হলেন- লাকসাম পৌরসভার ৬নং ওয়ার্ড পশ্চিমগাঁও গ্রামের ইদ্রিস মিয়া বাবুর্চি (৫৫) ও বাবুর্চির হেলপার নরপাটি ইউপির আমতলী গ্রামের আল আমিন (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন ৪ যাত্রীসহ লাকসামগামী একটি নাম্বার বিহীন সিএনজি অটোরিকশা চন্দনা বাজার পার হলে বিপরীত দিক থেকে আসা নোয়াখালীগামী একটি হিমাচল সার্ভিসের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুছড়ে গিয়ে যাত্রী ইদ্রিস বাবুর্চি ও হেলপার আল আমিন ঘটনাস্থলেই নিহত হন, অপর তিন যাত্রী বাবুর্চির হেলপার নরপাটি ইউপির ফুলগাঁও গ্রামের রহিমা বেগম একই গ্রামের নাজমা বেগম ও সিএনজি ড্রাইভার জুয়েল মিয়া গুরুতর আহত হন।

এসময় স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে লাকসাম ফেয়ার হেলথ হসপিটালে ভর্তি করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com