মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

মৌলভীবাজারে বিধিনিষেধ অমান্য করায় ৪৯ ব্যক্তিকে অর্থদন্ড

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন ও কঠোর বিধিনিষেধের ১১তম দিনে জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ৪৯ ব্যক্তিকে ৩৪ হাজার ৮০০ টাকার অর্থদন্ড প্রদান করেন।

সোমবার ( ২ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা সদর সহ সবকটি উপজেলায় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন জনসচেতনতামূলক প্রচারণা ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় স্বাস্থ্যবিধি অমান্য করায় দায়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্টানকে অর্থদন্ড দেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সহকারী কমিশনারগণ ভ্রাম্ম্যমাণ আদালত পরিচালনা করেন। সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার ব্যাটালিয়ানের সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

এছাড়াও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা স্বাস্থ্যবিধি মানাতে ও লকডাউন কার্যকর রাখতে মাঠে কাজ করছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com