রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

‘ভ্যাকসিন ছাড়া মুভমেন্ট শাস্তিযোগ্য অপরাধ’

তরফ নিউজ ডেস্ক: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ১১ তারিখ থেকে ১৮ বছরের ঊর্ধ্বে কেউ ভ্যাকসিন ছাড়া মুভমেন্ট করলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। মুভ করতে হলে ভ্যাকসিনেটেড হতে হবে।

আজ মঙ্গলবার আন্তঃমন্ত্রণালয়ের সভায় তিনি এ কথা বলেন। সভায় ১০ আগস্ট পর্যন্ত চলমান লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে এবং আগামী ১১ আগস্ট থেকে দোকানপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১১ আগস্ট থেকে সীমিত পরিসরে গণপরিবহন চলবে বলেও জানানো হয় সভায়।

সভায় মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘আমরা সবাইকে যখন ভ্যাকসিন দিয়ে দিব, আমরা আশা করছি মৃত্যুহার নিয়ন্ত্রণ সম্ভব হবে।’

দেশে দ্রুত ভ্যাকসিন উৎপাদন করা সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, ‘সবাইকে ভ্যাকসিনেটেড হতে হবে। ১১ তারিখ থেকে ১৮ বছরের ঊর্ধ্বে কেউ ভ্যাকসিন ছাড়া মুভমেন্ট করলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। মুভ করতে হলে ভ্যাকসিনেটেড হতে হবে।’

দেশে ১৪ হাজার কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘১১ তারিখের পর কঠোরভাবে সেগুলো প্রয়োগ করবো। যদি তারা আইন না মানে অধ্যাদেশ জারি করে হলেও, শাস্তির ব্যবস্থা করবে সরকার।’

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com