মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

লাকসামে সাংবাদিক পিতার ইন্তেকাল

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: দৈনিক নয়া দিগন্ত লাকসাম সংবাদদাতা এবং লাকসাম প্রেসক্লাবের প্রচার সম্পাদক মিজানুর রশিদের বাবা বিশিষ্ট শিক্ষাবিদ এবং সমাজসেবক আলহাজ্ব এ,টি,এম আবদুল্যাহ আর নেই। আজ ৪ আগষ্ট (বুধবার) সকাল সাড়ে ৭টার দিকে বাধ্যক্য জনিত কারনে পৌর এলাকার পশ্চিমগাঁও নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

অসামান্য প্রতিভার অধিকারী শিক্ষাবিদ ও সমাজসেবক আলহাজ্ব এ,টি,এম আবদুল্যাহ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবত শয্যাশয়ী ছিলেন। আজ বুধবার বাদ জোহর লাকসাম উপজেলা পরিষদ চত্ত্বরে প্রথম জানাজা এবং মরহুমের প্রতিষ্ঠিত মনোহরগঞ্জ উপজেলার হাজীপুরা বালিকা দাখিল মাদরাসা মাঠে বাদ আসর দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

শিক্ষাবিদ এবং সমাজসেবক আলহাজ্ব এ,টি,এম আবদুল্যাহ ১৯৪৭ সালের ১ ফেব্রুয়ারী কুমিল্লার মনোহরগঞ্জ সাবেক লাকসাম উপজেলার হাজীপুরা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তিনি চার ছেলে ও দুই মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সরকারী চাকুরী জীবনে তিনি পাবনা, ময়মনসিংহ, জামালপুর, কুমিল্লাসহ বিভিন্ন জেলায় চাকুরী শেষে লাকসাম উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী হিসেবে কর্মরত থেকে ২০০৪ সালের ১৫ ফেব্রুয়ারী স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। সরকারী চাকুরীর পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কাজে অংশ নেন। সরকারী চাকুরীতে থাকাকালীন তিনি নিজ উদ্যোগে হাজীপুরা বালিকা দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতাসহ লাকসাম-মনোহরগঞ্জের বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সফল উদ্যোক্তা ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com