রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বকশীগঞ্জে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বঙ্গবন্ধু পুত্র শেখ কামালের ৭২ তম জন্মবাষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ১০ টায় উপজেলা চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়।

পুস্পস্তবক অর্পনকালে বকশীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার , ইউএনও মুন মুন জাহান লিজা, সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ , বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবদুর রহিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, বকশীগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম জয় প্রকাশ নন্দী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পুস্পস্তবক অর্পন শেষে উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে শেখ কামালের জন্ম বার্ষিকী উপলক্ষে যুব-যুবতীদের মাঝে বৃক্ষরোপন কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির চারা গাছ বিতরণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com