রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার প্রদান

শ্রীমঙ্গল ( মৌলভীবাজার) প্রতিনিধি: করোনার এ সংকটকালে করোনারোগীরা যেন অক্সিজেন সংকটে না পড়েন সে জন্য মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিনলে টি কোম্পানির পক্ষ থেকে ১০টি সিলিন্ডার ও ২০ হাজার লিটার অক্সিজেন প্রদান করেছেন ফিনলে টি কোম্পানির চীফ অপারেটিং অফিসার তাহসিন আহমেদ চৌধুরী।

শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ২০ লিটার অক্সিজেন ও ১০ সিলিন্ডার,হাই ফ্লো নাজাল ক্যানুলা প্রদান করেন। এছাড়াও হাসপাতালে রোগিদের জন্য বিশেষ খাবার প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য সাবেক চীফ হুইপ,অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড.মো.আব্দুস শহীদ এমপি।

এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা.সাজ্জাদ হোসেন চৌধুরী, বাংলাদেশ চা সংসদ (বিটিএ) সিলেট ব্রাঞ্চের চেয়ারম্যান ও ফিনলে টি কোম্পানির ভাড়াউড়া ডিভিশনের জেনারেল ম্যানেজার গোলাম মোহাম্মদ শিবলী, বালিশিরা চা বাগানের জেনারেল ম্যানেজার মো. সালাউদ্দিন আহমেদ, ফিনলে টি কোম্পানির বালিশিরা মেডিক্যাল হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা.নাদিরা খাঁনম, শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক মো. মোখলেসুর রহমান লস্কর,শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল প্রমুখ ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com