শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

আজমিরীগঞ্জে ভিমরুলের কামড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জে ভিমরুলের কামড়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৭ আগস্ট) সকালে তাদের মৃত্যু হয়। শুক্রবার (৬ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম।

নিহতরা হলেন জেলার আজমিরীগঞ্জ উপজেলার আজিমনগর গ্রামের আবুল মিয়া (৭০) ও তার স্ত্রী ফজুতন বিবি (৬০)।

স্থানীরা জানান, শুক্রবার রাতে ঝড়-তুফান শুরু হলে নিহত আবুল মিয়ার ঘরের পাশে একটি গাছ থেকে ভিমরুলের একটি চাক পড়ে গেলে ঘরে ঘুমিয়ে থাকা স্বামী-স্ত্রী দম্পতিকে ব‌্যাপক কামড়াতে শুরু করে।

এ সময় তাদের চিৎকারে পাশের ঘরের লোকজন তাদের উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় স্বামী আবুল মিয়া রাত ২টার দিকে এবং স্ত্রী ফজুতন বিবি সকালে মারা যান।

ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, একসঙ্গে কয়েক শ ভিমরুল বৃদ্ধ দম্পতিকে কামড় দেওয়ার কারণে বিষাক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। বিষয়টি মর্মান্তিক। তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com