রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

টাইগারদের কাছে অজিদের অসহায় আত্মসমর্পণ

ক্রীড়া ডেস্ক: শেষ ২৪ রান তুলতেই অস্ট্রেলিয়া হারিয়েছে তাদের শেষ সাত উইকেট। সাকিবের অনন্য রেকর্ড আর একাদশে ফেরা সাইফউদ্দিনে অল্পতেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ১২৩ রানের ছোট লক্ষ্যে নেমেও সব উইকেট হারিয়ে সফরকারীরা তুলতে পারে মাত্র ৬২ রান। টি-টোয়েন্টি ইতিহাসে অজিদের এটাই সর্বনিম্ন রেকর্ড। দ্বিতীয় সর্বনিম্ন ইংলিশদের বিপক্ষে ৭৯ রান। আজ সোমবার টস জিতে ব্যাটিং ব্যর্থতায় ভোগে টাইগাররা। নির্ধারিত ওভার শেষে আট উইকেটে করেন ১২২ রান। টার্গেটে নেমে ভালো শুরু পায়নি সফরকারীরাও। সাকিবকে পাঁচ ছক্কা মারা ড্যানিয়েল ক্রিস্টিয়ানকে ওপেনিংয়ে নামালেও ভালো করতে পারেননি। নিজের প্রথম দুই ওভারেই গত ম্যাচের জয়ের নায়ক ও দুর্দান্ত ধারাবাহিক থাকা মিচেল মার্শকে ফেরান বাঁ-হাতি স্পিনার নাসুম।

পরে ম্যাকডারমটকে নিয়ে চাপ সামলানোর চেষ্টা করেন অধিনায়ক ওয়েড। কিন্তু সাকিবের দ্বিতীয় বলেই বোল্ড হয়ে ফিরেন ওয়েড। ব্যাট হাতে দুই ছয়ে ২২ বলে করেন ২২ রান। পরের ওভারে ম্যাকডারমটকে ফেরান অধিনায়ক রিয়াদ।

এরপরের শো শুধুই সাকিব-সাইফউদ্দিনের। বিশ্বেরি দ্বিতীয় বোলার হিসেবে শততম উইকেট হিসেবে টার্নারকে শিকার করেন সাকিব। আপাতত সাকিবের ওপরে আছেন শুধু লাসিথ মালিঙ্গা। শ্রীলঙ্কা পেসারের টি-টোয়েন্টি উইকেট ১০৭টি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com