রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

মমেকের করোনা ইউনিটে আরও ১৫ মৃত্যু

তরফ নিউজ ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত এক দিনে প্রাণ হারিয়েছেন আরও ১৫ জন। এদের মধ্যে করোনায় মারা গেছেন সাতজন ও উপসর্গ নিয়ে মারা গেছেন আটজন।

মঙ্গলবার সকালে হাসপাতালের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, করোনায় যে সাতজন মারা গেছেন তাদের মধ্যে পাঁচজন ময়মনসিংহের। তারা হলেন- সদর উপজেলার ফেরদৌস আলম (৩৫), আব্দুল কুদ্দুস (৮০), জরিনা বেগম (৩৫), ঈশ্বরগঞ্জের জুলেখা (৮০), মুক্তাগাছার শাহ আলম (৪৫)। বাকি দুজন হলেন- নেত্রকোনা সদরের রইসুদ্দিন (৬৫) ও টাঙ্গাইল সদরের খুকী বেগম (৭০)।

অন্যদিকে উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের মিতু আক্তার (১৫), রোজিনা খাতুন (৬৫), গফরগাঁওয়ের বেগম (৩৫), সেলিনা (৬০), সুফিয়া খাতুন (৫০), লুতফা (৫০), হালুয়াঘাটের রঞ্জনা রানী (৪০) ও নেত্রকোনা কেন্দুয়ার নার্গিস (৫০)।

ডা. মহিউদ্দিন খান মু বলেন, আইসিইউতে ২১ জনসহ ৪১১ জন রোগী হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি ৩১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে এক হাজার ৫৫ টি নমুনা পরীক্ষা করে ১৮৮ করোনা শনাক্ত হয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com