মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

রিমান্ড শেষে আদালতে পরীমনি

তরফ নিউজ ডেস্ক: রাজধানীর বনানী থানায় করা মাদক মামলায় চার দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে চলচ্চিত্র অভিনেত্রী পরীমনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে।

মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। দুজনকেই নতুন করে রিমান্ডে নিতে আবেদন করা হবে বলে জানা গেছে।

আদালতের হাজতখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

গত ৪ আগস্ট প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমনি ও তার সহযোগীকে আটক করে র‌্যাব। অভিযানকালে বাসাটি থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়। আটকের পর তাদের নেওয়া হয় র‌্যাবের সদর দপ্তরে।

পরদিন র‌্যাব-১ বাদী হয়ে মাদক আইনে পরীমনির বিরুদ্ধে মামলা করে। মামলার পর সেদিনই আদালতে হাজির করে পরীমনি ও তার সহযোগী দীপুর সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ দুজনের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

চার দিনের রিমান্ড শেষে মঙ্গলবার দুজনকে আদালতে হাজির করে সিআইডি। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে ফের রিমান্ডে নিতে আবেদন করা হবে বলে জানা গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com