মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বাহুবলে গাঁজাসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের বাহুবল থেকে ৭ কেজি গাঁজাসহ মো. আছকির মিয়া (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৯। এসময় তার কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ওই যুবক হবিগঞ্জের চুনারুঘাটের মুছিকান্দি এলাকার মো. ফজর আলীর ছেলে।

শুক্রবার (১৩ আগস্ট) বেলা আড়াইটার দিকে বাহুবলের মিরপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ সিলেটে মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান। তিনি জানান, আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com