রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

শায়েস্তাগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৭

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষের ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ আগষ্ট) সকাল সোয়া সাতটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের নসরতপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

শায়েস্তাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে নসরতপুর এলাকায় সিলেটগামী একটি ট্রাকের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে পাঁচজন মারা যান। দুর্ঘটনায় আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। এর কিছুক্ষণ পরও আরও একজনের মৃত্যু হয়। নিহতদের তাদের নামপরিচয় জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার শ্রী বাউত গ্রামের আকবর আলীর স্ত্রী রাহেলা খাতুন (৩০), একই গ্রামের সফর আলীর পুত্র স্বপন মিয়া (২৮), আবুল হোসেনের পুত্র আব্দুল আহাদ (৩৫), শায়েস্তাগঞ্জ উপজেলার বরমপুর গ্রামের আনফর আলীর পুত্র আলা উদ্দিন (৩৫), চুনারুঘাট উপজেলার পান্ডাইল গ্রামের আব্দুল্লাহ মিয়ার পুত্র সোহাগ মিয়া (২৬) ও হনুফা বেগম (২৭) নামে এক নারী। বাকী একজনের পরিচয় এখনও জানা যায়নি। মরদেহগুলো সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শনাক্তের প্রক্রিয়া শেষে সেগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com