রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

চার বছর পর সচিবদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

তরফ নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ চার বছর পর সচিবদের সঙ্গে বৈঠকে বসেছেন। বুধবার সকাল ১০টায় রাজধানীর জাতীয় অর্থনৈতিক পরিষদ-এনইসির সম্মেলন কক্ষে বৈঠক শুরু হয়। সভায় প্রধানমন্ত্রী গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন।

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সর্বশেষ সচিব সভা অনুষ্ঠিত হয় ২০১৭ সালের জুলাই মাসে। এরপর গত ৪ জুলাই চার বছর পর সচিব সভা করার উদ্যোগ নেয়া হয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে ওই সভা স্থগিত করা হয়। চলতি বছর করোনার সংক্রমণ রোধে সরকারঘোষিত বিধিনিষেধ তুলে নেয়ার পর নতুন করে সচিব সভা অনুষ্ঠিত হচ্ছে।

জানা গেছে, গত ৪ জুলাই যখন সচিব সভার তারিখ নির্ধারিত হয়েছিল তখন তার এজেন্ডা ছিল- খাদ্য নিরাপত্তা, করোনাকালে অর্থনীতি সুসংহত রাখা, সরকারি খাতের আর্থিক বিধিবিধান কঠোরভাবে অনুসরণ, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা রাখা, ভূমিকম্প, অগ্নিকাণ্ড, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি ও বিবিধ বিষয়।

সচিবদের নিয়ে প্রতি বছর একটি বিশেষ সভা করেন সরকারপ্রধান। সচিব সভা করার এই রীতি প্রতি বছরই পালিত হয়। তবে কোনো কোনো বছর সরকারপ্রধান উপস্থিত না থাকলেও সভা অনুষ্ঠিত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com