রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

মৌলভীবাজারে করোনাভাইরাস সার্বিক পরিস্থিতি নিয়ে মন্ত্রীর সাথে মত বিনিময়

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের করোনাভাইরাস সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রনালয়ের মন্ত্রী মো.শাহাব উদ্দিন আহমদ এমপি। তিনি করোনাভাইরাস প্রতিরোধে করোনাভাইরাস প্রতিরোধ কমিটিকে পরিস্থিতি মোকাবেলায় দিক নির্দেশা দেন।

এসময় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৩ আসনের এমপি মো. নেছার আহমদ এমপি। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের আয়োজন কতৃক আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এসময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মিছবাহুর রহমান, পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন মোর্শেদ সভায় উপস্থিত ছিলেন।

এছাড়াও জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিঠির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রী করোনাভাইরাস প্রতিরোধ কমিটিকে করোনাভাইরাস সার্বিক পরিস্থিতি নিয়ে প্রতিরোধের দিক নির্দেশনা প্রদান করেন। অথিতিরা করোনার সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তর আলোচনা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com