মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

করোনাভাইরাস: দেড় মাস পর দেড়শোর নিচে নামল মৃত্যু

তরফ নিউজ ডেস্ক: দেড় মাস পর (৪৬ দিন) দেশে করোনাভাইরাসে মৃত্যু সংখ্যা দেড়শোর নিচে নেমে এলো। গত এক দিনে করোনায় মারা গেছেন ১৪৫ জন। এর আগে গত ৪ জুলাই প্রথমবারের মতো দৈনিক মৃত্যু দেড়শো ছাড়ায়। সেদিন ১৫৩ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। তার আগেরদিন মৃত্যু ছিল ১৩৪ জনের।

এদিকে মৃত্যু কমার পাশাপাশি গত এক দিনে কমেছে শনাক্তের সংখ্যাও। উল্লেখিত সময়ে শনাক্ত হয়েছেন ৫ হাজার ৯৯৩ জন। গতকাল এ সংখ্যা ছিল ৬ হাজার ৯৫৯ জন।

শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৮৯২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন ৫ হাজার ৯৯৩ জন, যাতে দৈনিক শনাক্তের হার ১৭.১৮ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৪ লাখ ৫৩ হাজার ২০৩ জন। এ পর্যন্ত শনাক্তের মোট গড় হার ১৬.৯১ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে যারা মারা গেছেন তাদের পুরষ ৭৭ জন পুরুষ এবং ৬৮ জন নারী। এ পর্যন্ত মোট মারা গেছেন ২৫ হাজার ২৩ জন।

অন্যদিকে করোনা থেকে গত এক দিনে সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৭৪ জন। মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৪৭ হাজার ৭৫৫ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। কয়েক মাস সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতিতে থাকার পর অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। চলতি বছরের শুরুতে করোনাভাইরাসের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে ছিল। তখন শনাক্তের হারও ৫ শতাংশের নিচে নেমেছিল। তবে গত মার্চ মাস থেকে মৃত্যু ও শনাক্ত আবার বাড়তে থাকে। জুলাই মাসজুড়ে পরিস্থিতি বেশি মারাত্মক পর্যায়ে থাকলেও গত কয়েক দিন ধরে পর্যায়ক্রমে কমছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com