রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বনানীতে আগুন নিয়ন্ত্রণে ১৫ইউনিট

তরফ নিউজ ডেস্ক : রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় একটি ভবনের তৃতীয় তলায় আগুন দু’ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস ১০ টি থেকে বাড়িয়ে আগুন নিয়ন্ত্রণের এখন কাজ করছে ১৫ টি ইউনিট ।

শনিবার (২১ আগস্ট) ০৯: ১০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ঘটনাস্থলে একে একে ১৫ টি ইউনিট পাঠিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সকাল এগারোটায়ও আগুন নিয়ন্ত্রণের কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে জিয়াউর রহমান জানান, চেয়ারম্যান বাড়ি আনন্দ টিভির ভবনের  তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি সেখানে বিভিন্ন ক্রেস্ট তৈরি করত। বিস্তারিত আরও পরে জানানো যাবে।

তিনি আরও জানান, একে একে ১০ থেকে এখন ১৫ টি  ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বনানী থানার (ওসি) নুরে আজম মিয়া ঘটনাস্থল থেকে জানান, ওই ভবনের তৃতীয় তলায় এমিকন নামে একটি প্রতিষ্ঠানের ক্রেস্ট তৈরির করখানা। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com