রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

কমলগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্টানকে জরিমানা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জাতীয় ভোক্তা অধিদপ্তর মৌলভীবাজার এর অভিযানে ৩টি প্রতিষ্টনকে জরিমানা করা হয়েছে। অভিযানে মাধবপুর রোডের চার ভাই বেকারীকে ৫ হাজার টাকা, ভানুগাছবাজারের ফাস্ টাইম ব্রেড এন্ড বিস্কুটকে ৫ হাজার টাকা ও এলি ষ্টোরকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

শনিবার (২১ আগস্ট) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে কমলগঞ্জ থানার পুলিশ ফোর্স এর সহযোগিতায় কমলগঞ্জ উপজেলার মাধবপুর রোড, ভানুগাছ বাজার, শ্রীমঙ্গল রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, মাছ মাংসের দোকান, ফার্মেসী দোকানসহ অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১০ হাজার ৫ শত টাকা জরিমানা ও তা আদায় করা হয়। এছাড়াও পথচারী এবং ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতা অবলম্বনে শারীরিক দূরত্ব মেনে চলার জন্য এবং মাস্কবিহীন ক্রেতার কাছে পণ্য বিক্রয় না করার জন্য অনুরোধ জানানো হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com