রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

শ্রীমঙ্গলে তৃতীয় লিঙ্গের মাদ্রাসা উদ্বোধন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উদ্বোধন করা হয়েছে তৃতীয় লিঙ্গের মাদ্রাসা। মাদ্রাসাটির নামকরণ কর াহয়েছে“ দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা”।

রবিবার বিকেল সাড়ে ৫টায় শহরতলীর মৌলভীবাজার সড়কস্থ দীনকুঠির মার্কেটের ২য় তলায় এটি স্থাপন করে মরহুম আহমদ ফেরদৌসবারী চৌধুরী ফাউন্ডেশন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোয়েব হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী সজল ঘোষ, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তানভীর বিন রফিক সাজু, শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক তৃতীয় লিঙ্গের নেতা খালেক বিশ্বাস, মাওলানা আব্দুল আজিজ হোসাইনী, হাফিজ মাওলানা মুফতি মাহমুদুল হাসান, শ্রীমঙ্গল হিজরা সম্প্রদায়ের সভাপতি ও গুরুমাতা বাবলী হিজরা প্রমূখ।

উদ্বোধনী অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের কেন্দ্রীয় নেতা খালেক বিশ্বাস বলেন, শ্রীমঙ্গল উপজেলায় প্রায় ১২০ জন তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছেন। এদেও মধ্যে ৫৫জনের মতো মুসলিম। মুসলিম সম্প্রদায়ের এই তৃতীয় লিঙ্গের মানুষদের ইসলাম শিক্ষায় শিক্ষিত করতে তারা এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন। এ মাদ্রাসায় আপাদত প্রতিদিন এক ঘন্টা করে ক্লাস হবে। আর এই ক্লাসের শিক্ষক হিসেবে নিয়োজিত হয়েছেন মুফতি মারুফ আব্দুল্লাহ ও মুফতি আব্দুল্লাহ অর ফেলাল বাহাদুর। তিনি জানান, শুরুতে ২০জন তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী ভর্তি হয়েছেন। ক্রমশ তারা সবাইকে এই শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com