বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

পূর্ণাঙ্গ রূপ পেলো পদ্মা সেতুর সড়কপথ

তরফ নিউজ ডেস্ক: পদ্মা সেতুর ওপর বসানো হলো শেষ স্লাব। এর মধ্য দিয়ে পূর্ণাঙ্গ রূপ পেয়েছে দক্ষিণবঙ্গের মানুষের স্বপ্নের এই সেতুর সড়কপথ। সেতুটির ওপর দিয়ে যানবাহন চলাচল করার ক্ষেত্রে বাকি শুধু পিচঢালাই।

সেতুর মোট দুই হাজার ৯১৭টি রোডওয়ে স্লাবের মধ্যে সোমবার সকালে সবকটি বসানোর কাজ শেষ হয়। স্লাব বসানোর ব্যাপারে এর আগে এই তথ্য নিশ্চিত করেছিলেন পদ্মা সেতু প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী মো. হুমায়ুন কবির।

প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, পিচঢালাইয়ের কাজ শুরু হবে আগামী অক্টোবর মাসের শেষ দিকে। এ কাজে তিন মাসের মতো সময় লাগতে পারে।

সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) সেতু বিভাগকে জানিয়েছে, তারা ২০২২ সালের ৩০ এপ্রিলের মধ্যেই সব কাজ শেষ করবে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মে মাসের মধ্যেই পদ্মা সেতুতে যান চলাচল শুরু হতে পারে।

২০২০ সালের ১০ ডিসেম্বর ছয় দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু পুরোপুরি দৃশ্যমান হয়েছিল। একইসঙ্গে চলতে থাকে রোডওয়ে ও রেলওয়ে স্লাব বসানোসহ অন্যান্য কাজ। ২০২২ সালের জুন মাসের মধ্যেই পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়ার কথা রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com