মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বকশীগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষায় হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ২০১৯-২০২০ অর্থ বছরের আওতায় কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল এর আওতায় উপকারভোগীদের চলমান স্বাস্থ্য সেবা জোরদারকরণের লক্ষ্যে বিনামূল্যে দুগ্ধদায়ী মা ও শিশুর স্বাস্থ্য পরীক্ষা, ব্যবস্থাপত্র ও পরিচর্যা সামগ্রী প্রদানের জন্য হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার দুপুর ১২টায় বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয়ে হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উক্ত হেলথ ক্যাম্প এর কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা।

এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সুপারভাইজার সুশান্ত কুমার চক্রবর্তী উপস্থিত ছিলেন।

হেল্থ ক্যাম্প পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এম.কে মুনিম।

হেল্থ ক্যাম্পের মাধ্যমে ৪৫০ মা ও শিশুর স্বাস্থ্য পরীক্ষা ,চিকিৎসা প্রদান ও পরিচর্যা উপকরণ বিতরণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com