সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

মনোহরগঞ্জের আশিরপাড়ে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংক উদ্বোধন

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার মনোহরগঞ্জের আশিরপাড় বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৯ আগষ্ট) আশিরপাড় বাজারের মিয়াজী সুপার মার্কেটে ওই এজেন্ট ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও লাকসাম শাখা প্রধান মো. আবুল খায়ের।

ওইদিন বেলা সাড়ে ১১ টায় আশিরপাড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান আলোচক দৌলতগঞ্জ কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মো. আবদুল হালিম।

আশিরপাড় বাজার এজেন্ট ব্যাংকের ইনচার্জ মো. মোজাম্মেল হক সবুজের সঞ্চালণায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সোনালী ব্যাংক প্রধান শাখার অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড লাকসাম শাখার কর্মকর্তা আবু জাফর মো. ছালেহ, মো. আবদুল বাতেন, কালের কণ্ঠের লাকসাম প্রতিনিধি মো. মুজিবুর রহমান দুলাল, এজেন্ট ব্যাংকের সম্মানিত এজেন্ট আহসান এন্ড ব্রাদার্সের স্বত্তাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মো. ওয়ালী উল্লাহ, আশিরপাড় বাজার ব্যবসায়ী সমিতির কোষাধক্ষ ও এজেন্ট ব্যাংকের এজেন্ট মো. সাখাওয়াত হোসেন প্রমূখ।

এ সময় আন্যান্যদের উপস্থিত ছিলেন, আশিরপাড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ডা. মো. হুমায়ুন কবির, আশিরপাড় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আবুল হাসেম, কৃঞ্চ চন্দ্র শীল এবং বাজারের ব্যবসায়ীবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com