রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

বাহুবলে বিদায়ী ওসি’র সংবর্ধনা, নবাগত ওসিকে বরণ

বিদায়ী ওসি মোহাম্মদ কামরুজ্জামানের হাতে ক্রেষ্ট তুলে দিচ্ছেন এএসপি আবুল খয়েরসহ অতিথিবৃন্দ

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে একই মঞ্চে বিদায়ী অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামানকে সংবর্ধনা ও নবাগত অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম খানকে বরণ করা হয়েছে। সোমবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টায় বাহুবল মডেল থানা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নবাগত ওসি রকিবুল ইসলাম খানের হাতে ফুল তুলে দিয়ে বরণ করে নিচ্ছেন এএসপি আবুল খয়েরসহ অতিথিবৃন্দ

বাহুবল সার্কেলের সহকারি পুলিশ সুপার আবুল খয়ের-এর সভাপতিত্বে ও এসআই হাসানুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদায়ী অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান, নবাগত অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম খান, পুলিশ পরিদর্শক (তদন্ত) আলমগীর কবীর, পুটিজুরী তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাইফুল ইসলাম, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, এসআই অলক বড়–য়া,  মোঃ ইদ্রিছ আলী, জসিম উদ্দিন, এএসআই রাজু কান্তি দাশ, আশকারুল ইসলাম, কনস্টেবল জেবা আক্তার, সুধাংশু দাশ। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা তাজুল ইসলাম, গীতা পাঠ করেন এএসআই রাজু কান্তি দাশ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিদায়ী ওসি মোহাম্মদ কামরুজ্জামানের হাতে ক্রেষ্ট তোলে দিয়ে বিদায় জানান এবং নবাগত ওসি মোঃ রকিবুল ইসলাম খানের হাতে ফুল তুলে দিয়ে বরণ করেন।

উলে­খ্য, মোহাম্মদ কামরুজ্জামান বদলীজনিত কারণে বাহুবল মডেল থানা থেকে মৌলভীবাজার জেলায় বদলী হয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com