সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

করোনায় আরও ৮৮ জনের প্রাণহানি

তরফ নিউজ ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় ৮৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৩৬২ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৪৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭ হাজার ১১৬ জনে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সোমবার করোনায় ৯৪ জনের মৃত্যু হয়। রোববার মৃত্যু হয় ৮৯ জনের।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ৯০১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৩৭ হাজার ৮৮৫ জন।

গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৫৯৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। আর ৩৩ হাজার ২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১০ দশমিক ৪০ শতাংশ। এ পর্যন্ত মোট ৮৯ লাখ ৯১ হাজার ৬৬৪টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৭৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যে ৮৮ জন মারা গেছেন তাদের মধ্যে নারী ৩৪ জন এবং পুরুষ ৫৪ জন। এ সময় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৩০ জনের মৃত্যু হয়েছে। এরপর চট্টগ্রাম বিভাগে ২৭ জন মারা গেছেন। রাজশাহীতে ৫ ও সিলেটে ১০ জন মারা গেছেন। বাকিরা অন্য বিভাগের।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com