রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

বাহুবলে পুলিশের বিশেষ অভিযানে ৫ ওয়ারেন্টভূক্ত আসামী আটক

আটককৃত ওয়ারেন্টভূক্ত আসামিরা

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে পুলিশের বিশেষ অভিযানে ৫ ওয়ারেন্টভুক্ত আসামীকে আটক হয়েছে। গতকাল শুক্রবার (০২ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার কসবা করিমপুর ও হাসানপুর গ্রামে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হল- উপজেলার কসবা করিমপুর গ্রামের মৃত কোরবান উল­ার পুত্র নায়েব আলী (৫২), পুত্র মোঃ আলমগীর (১৯) ও স্ত্রী রোকেয়া বেগম (৪৫), হাসানপুর গ্রামের মৃত লোকমান মিয়ার পুত্র কুতুব উদ্দিন (৪৫) ও মৃত ইব্রাহীম মিয়ার পুত্র তাহির মিয়া (৫০)।

পুলিশ সূত্র জানায়, ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশে শুক্রবার মধ্যে এসআই অলক বড়–য়া, মনিরুজ্জামান, ফুয়াদ আহমেদ, ইদ্রিছ আলী, জসিম উদ্দিন, তোফায়েল আহমেদ, এএসআই আসকারুল ইসলাম, রাজু কান্তি দাশ, মিঠুন, রুহুল ও নিউটন বড়–য়ার যৌথ নেতৃত্বে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ননজিআর- ৪০/২১, ধারা- ৫০৬ (২) এর ওয়ারেন্টভূক্ত আসামী মোঃ নায়েব আলী, মোঃ আলমগীর, রোকেয়া বেগম ও সিআর- ৩৪/২১ ৯(বাহু) এর ওয়ারেন্টভূক্ত আসামী কুতুব উদ্দিন ও তাহির মিয়াকে আটক করা হয়।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রকিবুল ইসলাম খান জানান, বিশেষ অভিযানে আটককৃত ওয়ারেন্টভূক্ত আসামীদের কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামী আটকে অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com