মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

করোনাভাইরাস: মৃত্যু ৬৫, শনাক্তের হার ৯.৮২

তরফ নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে ৬৫ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬ হাজার ৬২৮ জন।

একই সময়ে করোনা আক্রান্ত দুই হাজার ৭১০ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৯ দশমিক ৮২। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১৫ লাখ ১৭ হাজার ১৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

গত ১০ আগস্ট করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। এর আগে, গত ৫ আগস্টও রেকর্ড ২৬৪ জনের মৃত্যু হয়েছিল।

গত ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৫ হাজার ৫৯৫টি নমুনা পরীক্ষায় দুই হাজার ৭১০ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬৫ জনের মধ্যে ৩২ জন পুরুষ ও ৩৩ জন নারী।

এই সময়ে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ১৩ জন মারা গেছেন।

এ ছাড়া, রাজশাহী বিভাগে ছয় জন, খুলনা বিভাগে ১০ জন, বরিশাল বিভাগে তিন জন, সিলেট বিভাগে ১০ জন ও রংপুর বিভাগে চার জন ও ময়মনসিংহ বিভাগে দুজনের মৃত্যু হয়েছে।

একই সময়ে দেশে সুস্থ হয়েছেন চার হাজার ১২৪ জন। মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৫৫ হাজার ১৮৭ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৬৯ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ৯১ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com