রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বকশীগঞ্জে ভাতার টাকায় খাদ্য সামগ্রী বিতরণ করলেন আফসার আলী

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে প্রতি মাসের মুক্তিযোদ্ধা ভাতার টাকা অসহায় গরিব ও দুস্থদের মাঝে বিলিয়ে দিয়ে নজির স্থাপন করেছেন বীরমুক্তিযোদ্ধা আফসার আলী । তিনি গত তিনি মাস ধরে তার মুক্তিযোদ্ধার ভাতার বর্ধিতাংশ গরিবদের মাঝে বিলিয়ে দিচ্ছেন।

বৃহস্পতিবার দুপুরে বকশীগঞ্জ পৌর এলাকার মালিরচর হাজী পাড়া গ্রামের হাজী পাড়া আমেনা খাতুন এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসা মাঠে তিনি ২৫ জন এতিম ও অসহায়কে তার ভাতার টাকায় খাদ্য সামগ্রী বিতরণ করেন। এছাড়াও তিন জন কে ব্যক্তিকে আর্থিক সহায়তা করেন বীরমুক্তিযোদ্ধা আফসার আলী।

উক্ত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা, বীরমুক্তিযোদ্ধা আফসার আলী, বীরমুক্তিযোদ্ধা পরিমল চন্দ্র সাহা, বীরমুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল হামিদ, উপজেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ আবদুল হামিদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাংবাদিক সরকার আবদুর রাজ্জাক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বীরমুক্তিযোদ্ধা আফসার আলী জানান, আমাদের মাসিক ভাতা ছিল ১২ হাজার টাকা। প্রধানমন্ত্রী আমাদের ৮ হাজার টাকা বাড়িয়ে ২০ হাজার করেন। তাই আমি যতদিন বেঁচে আছি আমার মুক্তিযোদ্ধা ভাতার বর্ধিতাংশ ৮ হাজার টাকা অসহায়দের মাঝে প্রতি মাসে বিলিয়ে দেব।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com