রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্টে ২ যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুইজন নিহত হয়েছেন। সোমবার (১৩ সেপ্টেস্বর) সকালে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক।

নিহতরা হলেন- মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বাড়াচান্দুরা গ্রামের সাদেক মিয়ার ছেলে সুজন মিয়া (২৭) এবং একই উপজেলার বুল্লা ইউনিয়নের চানখাবুল্লা গ্রামের মৃত কালা মিয়ার ছেলে শাহেদ মিয়া (৩৫)।

স্থানীয়রা জানান, ওই দুই যুবক স্থানীয় একটি গ্যারেজে রাতে তাদের অটোরিকশা চার্জে দেয়। সোমবার সকালে গ্যারেজ থেকে অটোরিকশা নেওয়ার জন্য গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি  আব্দুর রাজ্জাক বলেন, মহাসড়কের পাশে সুজনের গ্যারেজে রাতে তারা অটোরিকশা চার্জে দেয়। সকালে চার্জ থেকে খুলে রিকশা নিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com