রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহরাইনে কূটনীতিক হিসেবে যোগদান করলেন বাহুবলের হারুন

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ দূতাবাস, বাহরাইনে কূটনীতিক পদমর্যাদায় প্রথম সচিব হিসেবে বিগত ২৪ আগস্ট যোগদান করেছেন হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার কৃতি সন্তান হারুন-অর-রশিদ সাগর। এর পূর্বে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ছিলেন। হারুন ৩০তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা।

তিনি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা। কর্মজীবনে তিনি সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে মৌলভীবাজারে দায়িত্ব পালন করেছেন। এছাড়া সিনিয়র সহকারী সচিব হিসেব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ এ বৈদেশিক কর্মসংস্হান মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। তিনি হবিগঞ্জের কৃতি সন্তান সাবেক সচিব জনাব অশোক মাধব রায়ের একান্ত সচিব হিসেবেও কিছুদিন দায়িত্ব পালন করেছেন।

চাকুরির পাশাপাশি জনাব হারুন একজন কৃতি স্কাউটার হিসেবে বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপ কমিশনারের দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক কৃতি শিক্ষার্থী জনাব হারুন চাকুরিতে প্রবেশের পর মনবুশো বৃত্তি নিয়ে জাপান থেকে পাবলিক পলিসিতে মাস্টার্স ও জাতিসংঘ ফেলোশীপ নিয়ে সুইডেন থেকে মেরিটাইম অ্যাফেয়ার্সে মাস্টার্স ডিগ্রী অর্জন করেছেন। বাহরাইনে অবস্থিত প্রবাসী বাংলাদেশীদের সেবা প্রদানে আন্তরিকভাবে দায়িত্ব পালনে হারুন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com