রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বকশীগঞ্জে আল মদিনা ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌছে দিতে ও স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে আল মদিনা ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার দুপুর ১২ টায় পৌর শহরের মধ্যবাজার এলাকায় অবস্থিত ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। বিশেষ অতিথি ছিলেন বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর।

মুনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমজাদ আলী ফকির, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পপাদক আবদুল হামিদ, রমেশ চন্দ্র রায়, কামাল উদ্দিন লিমন, একেএম নুর আলম নয়ন প্রমুখ।

আল মদিনা কর্তৃপক্ষ জানান, স্বল্প খরচে বেশি সেবা দেওয়া যায় সে চেষ্টায় আমরা করে যাবো। আমরা কারো পতিপক্ষ নই আমরা প্রত্যেকের সহযোগী হিসেবে কাজ করব। সাধারণ মানুষ যেন সহজেই তাদের রোগ নির্ণয় করতে পাওে, চিকিৎসা সেবা পেতে পারে তা আমরা নিশ্চিত করব।

সেবার মানসিকতা নিয়ে ইতোমধ্যে আমরা অভিজ্ঞ চিকিৎসক ও টেকনিক্যাল পার্সন নিয়োগ দিয়েছি। আমরা মানুষের কল্যাণে কাজ করার ব্রত নিয়ে এই ডায়াগনস্টিক সেন্টারটি চালু করেছি। সকলের সহযোগিতা পেলে আমাদের কার্যক্রমে আরো বেগবান করতে পারব।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com