রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

শ্রীমঙ্গলে ইয়াবাসহ মাদক কারবারি আটক

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইয়াবাসহ মাক কারবারিকে আটক করেছে পুলিশ। আটক মাদক কারবারি শহরের পৌর এলাকার শ্যামলী আবাসিক এলাকার ফরিদ মিয়ার পুত্র মো. জামাল হোসেন (২৭) সোবার (২০ সেপ্টেম্বর) ভোরে বিরাইমপুর আউট সিগন্যাল এলাকা থেকে শ্রীমঙ্গল থানার এএসআই ইলিয়াছ উদ্দিন সোহেল অভিযান চালিয়ে তাকে আটক করেন।

এসময় তার কাছে থাকা ৩০পিছ ইয়াবা উদ্ধার করা হয়। মাদক কারবারিকে আটকের তথ্য নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম অর রশিদ তালুকদার বলেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নির্দেশে শ্রীমঙ্গল উপজেলাকে মাদক মুক্ত করতে শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযান চলমান রয়েছে। মাদক সেবন ও কারবারী নির্মূলে পুলিশ সক্রিয় ভাবে মাঠে কাজ করছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com