রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

শ্রীমঙ্গল যুবলীগের কর্মীসভা অনুষ্টিত

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগের পার্থী ভানুলাল রায়ের পক্ষে উপজেলা যুবলীগের বর্ধিত কর্মীসভা অনুষ্টিত হয়েছে।

শনিবার বিকেলে জেলা পরিষদের অডিটোরিয়মে উপজেলা যুবলীগের সভাপতি মো. বেলায়েত হোসেন এর সভাপতিত্বে ও আকবর হোসেন শাহিনের সঞ্চালনায় অনুষ্টিত সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. ফজলুর রহমান।

এসময় সভায় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগটনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সাধারণ সম্পাদক মো. সহিদ হোসেন ইকবাল, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বিকাশ ভৌমিক, সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ছালিক আহমদ ।

সভায় আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ভানুলাল রায়, উপজেলা ছাত্রলীগের সভাপতি মসুদুর রহমান মসুদ. উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মোমিনুল হোসেন সোহেল, উপজেলা যুবলীগের সাংগটনিক সম্পাদক আবুতালেব বাদশা সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ. যুবলীগ, ছাত্রলীগ ও দলের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। আগামী ৭ অক্টোবর অনুষ্টিতব্য উপজেলা পরিষদের নির্বাচনে দলীয় প্রার্থীকে (নৌকা প্রতীক)কে বিজয়ী করতে মাঠে কাজ করতে নেতা কর্মীদের নির্দেশনা দেন অতিথিরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com