বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটায় জরিমানা আট বছর পর নেতৃত্ব নির্বাচনের সুযোগ, বঞ্চনার মধ্যেও নতুন প্রত্যাশায় চা শ্রমিকরা সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে মাঠে এমপি ফয়সল, ৩২ রোগী পেলেন ৩২ লাখ টাকা চুনারুঘাটে গাঁজা ও বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চুনারুঘাট উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুনারুঘাটে বিক্ষোভ মিছিল আপত্তিকর ভিডিও ছড়ায় ক্ষোভ, বান্নি পার্ক বন্ধের জোর দাবি বানিয়াচংয়ে নিখোঁজের দুই মাসেও মাদরাসাছাত্রী মীমের সন্ধান মেলেনি চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন: ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক বাহুবলে পিকআপ চাপায় পথচারীর মৃত্যু

জাতীয় সাংবাদিক সংস্থার মৌলভীবাজার জেলা কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সাংবাদিক সংস্থার মৌলভীবাজার জেলা কমিটি গঠন করা হয়েছে। বঙ্গকবি লুৎফুর রহমানকে সভাপতি ও বিক্রম জিৎ বর্ধনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। সোমবার সংস্থার কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আলতাফ হোসেনের স্বাক্ষরের মাধ্যমে এ কমিটি অনুমোদন লাভ করে।

কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মো: শফিকুল ইসলাম রুম্মন, সহ-সভাপতি বিশ্বজিত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দে, সাংগঠনিক সম্পাদক মো. মুসলিম চৌধুরী, কোষাধ্যক্ষ আব্দুল মজিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোনিয়া আক্তার, দপ্তর সম্পাদক দোলন সরকার। কার্য নির্বাহী সদস্য মোছা: নাসরিন আক্তার ও সাখাওয়াত হোসেন ৷

নবগঠিত এ কমিটি জাতীয় সাংবাদিক সংস্থার চলমান কার্যক্রমকে আরো গতিশীল করবে বলে সংস্থার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোহাম্মদ গণি ও যুগ্ন মহাসচীব কামরুল ইসলাম আশা প্রকাশ করেছেন। আগামী তিন মাসের মধ্যে জেলার পুর্নাঙ্গ কমিটি গঠন করার আহ্বান জানানো হয় ৷

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com